```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মাত্র ৩৫০ টাকার জন্য দিল্লিতে নৃশংস খুন

মাত্র ৩৫০ টাকার কারণে প্রাণ হারাতে হল এক যুবককে। লুঠের উদ্দেশ্যে ১৮ বছরের ওই যুবককে পরপর ছুরির কোপ মেরে খুন করল এক ১৬ বছরের কিশোর। নৃশংস ঘটনাটি ঘটেছে, দিল্লির ওয়েলকাম এলাকায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে খুনের দৃশ্য। দেখা গিয়েছে, খুনের পর মৃতদেহের উপরে দাঁড়িয়ে উল্লাস নৃত্য করছে আততায়ী। যা দেখে শিউরে উঠেছেন দুঁদে পুলিশকর্মীরাও। সারারাত খানাতল্লাশির পরে অবশেষে বুধবার সকালে পুলিশের হাতে ধরা পড়ে আততায়ী৷ অভিযুক্তকে আটক করেছে পুলিশ। যদিও সে নাবালক হওয়ায় তার পরিচয় প্রকাশ্যে আনা হয়নি৷ পুলিশ জানিয়েছে, ধৃত কিশোর স্কুলছুট, খুন করার সময় সে মত্ত অবস্থায় ছিল৷  পুলিশ সূত্রে খবর, খুনি ও নিহত এই দুই কিশোর পরস্পরকে আগে থেকে চিনত না৷ জনতা মজদুর কলোনির গলি দিয়ে যাওয়ার সময়ই ওই কিশোরকে দেখতে পায় আততায়ী৷ সঙ্গে সঙ্গে ছিনতাইয়ের উদ্দেশে তার উপরে চড়াও হয়৷ আক্রান্ত কিশোরের কাছে সেই মুহূর্তে মাত্র ৩৫০ টাকা ছিল৷ তা রক্ষা করতেই মরিয়া চেষ্টা চালায় সে৷ চলে হাতাহাতি৷ শেষে ওই কিশোরকে গলা টিপে খুন করে অপর কিশোর৷ তবে সেখানেই ছেড়ে দেয়নি তাকে৷ তারপরে সংজ্ঞাহীন কিশোরের মাথায়, কানে গলায় ৬০ বার এলোপাথাড়ি কোপ মারে সে৷ তারপর রক্তাক্ত দেহের সামনে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ নাচে সে৷ তার পর টাকা হাতিয়ে ওকে ওই অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহত কিশোরকে উদ্ধার করে জিটিবি হাসপাতালে পাঠালেও শেষরক্ষা হয়নি৷ চিকিৎসকেরা তাকে নিয়ে যাওয়া মাত্রই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷

error: Content is protected !!