```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অকালশীত দিল্লি সহ উত্তর ভারতে

আবহাওয়ার খামখেয়ালিপনায় এ বার অকালবসন্তের মতো হাজির অকালশীত। মে মাসের ঘোর বৈশাখেও শীতের অনুভূতি দিল্লি-সহ উত্তর ভারতে শীতের আমেজ। সৌজন্যে বর্ষণ ও শিলাবৃষ্টি। গত ৪০ বছরে দিল্লিতে শীতলতম রাত অনুভূত হয়েছে। বুধবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৪০ বছরে রেকর্ড। এর আগে দিল্লিতে ১৯৮২ সালের ২ মে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে। রাজধানীর পাশাপাশি উত্তর ভারতের অধিকাংশ শহরের নীল আকাশে সাদা মেঘের ভেলা। সঙ্গে মৃদুমন্দ বাতাস। উত্তর ভারতের শহরগুলিতে গত কয়েক দিন ৩৭ ডিগ্রি সেলসিয়াসের নীচেই থাকছে তাপমাত্রা। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস কম। অস্বাভাবিক হলেও আবহাওয়ার এই উলটপুরাণ অসম্ভব নয়। জানিয়েছেন আবহবিজ্ঞানী রাজেন্দ্র কুমার। বহু বছরের মধ্যে এক আধবার হলেও এই ধরনের বিপরীত আবহাওয়ার ছবি ধরা পড়ে আঞ্চলিক ভাবে। গত ২৬ এপ্রিল হিমালয় সংলগ্ন অংশে আঘাত করে পশ্চিমী ঝঞ্ঝা। ভূমধ্যসাগরে তৈরি হওয়া এই পশ্চিমী ঝঞ্ঝার ভারতের বিভিন্ন অ‍ঞ্চলে বৃষ্টিপাত ও তুষারপাতের কারণ হয়ে দাঁড়ায়। শীতকালের সেই পশ্চিমী ঝঞ্ঝা অসময়ে তৈরি হয়েই দেখা দিয়েছে অন্যরকম অবস্থা। 

error: Content is protected !!