```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এবার কোভিড হাসপাতালে রূপান্তরিত হচ্ছে দিল্লির কমনওয়েলথ গেমস ভিলেজ

দিল্লির কমনওয়েলথ গেমস ভিলেজ এবং বেশ কয়েকটি স্কুলকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে ৷ করোনা আত্রান্তদের চিকিৎসায় যাতে স্থান সংকুলান না হয়, তার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ একইসঙ্গে, আগামী কয়েক দিনের মধ্যেই করোনা আক্রান্তদের জন্য আরও ছ’হাজার নতুন শয্যার ব্য়বস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি ৷ ক্রমশ খারাপ হচ্ছে রাজধানীর করোনা পরিস্থিতি ৷ শনিবার সন্ধেয় যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেই মোতাবকে তারে আগের ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন প্রায় ২৪ হাজার করোনা রোগীর খোঁজ মিলেছে ৷ হাসপাতালে এসেও মিলছে না শয্যা ৷ ভাঁড়ার কমছে অক্সিজেন ও জীবনদায়ী ওষুধের ৷ কোভিড রোগীদের জন্য বরাদ্দ আইসিইউগুলির ৯০ শতাংশ শয্যাই ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছে৷ রবিবার মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানান, বর্তমানে রাজধানীতে দৈনিক করোনা আক্রান্তের হার প্রায় ৩০ শতাংশ ৷ আইসিইউতে অবশিষ্ট শয্যার সংখ্য়া (করোনা রোগীদের জন্য) মাত্র ১০০ ৷ প্রসঙ্গত, এদিনই দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠক করেন কেজরিওয়াল ৷ তারপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কমনওয়েলথ গেমস ভিলেজ এবং একাধিক স্কুলকে করোনা হাসপাতালে রূপান্তরিত করার কথা জানান তিনি ৷কোভিড পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কেজরিওয়াল জানান, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে কথা হয়েছে তাঁর ৷ তিনি বলেন, ‘‘আমি বলেছি যে আমাদের আরও অক্সিজেন ও শয্যা দরকার ৷ আশা করছি, কয়েক দিনের মধ্যে ছ’হাজারের বেশি শয্যা ও অক্সিজেনের বন্দোবস্ত করা যাবে ৷’’

error: Content is protected !!