```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অভিনেত্রী রশ্মিকা মান্দানার ‘ডিপফেক ভিডিও’ কাণ্ডে এবার এফআইআর দায়ের দিল্লি পুলিশের

গোটা দেশ তোলপাড় অভিনেত্রী রশ্মিকা মান্দানার ‘ডিপফেক’ ভিডিও কাণ্ডে। কড়া পদক্ষেপ নিল প্রশাসন। এবার সেই ঘটনায় অভিনেত্রীর রশ্মিকার পাশে দাঁড়াল পুলিশ ৷ একাধিক ধারায় মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত ৷ দিল্লি পুলিশের তরফে বলা হয়েছে, রশ্মিকা মান্দানার ডিপফেক এআই-জেনারেটেড ভিডিয়োর প্রসঙ্গে, ভারতীয় দণ্ডবিধির ১৮৬০-এর ৪৬৫ ও ৪৬৯ ধারার অধীনে ও আইটি অ্যাক্ট, ২০০০-এর ৬৬সি ও ৬৬ই ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ এর পাশপাশি দিল্লি পুলিশের স্পেশাল সেলও তদন্ত শুরু করেছে ৷এর আগে দিল্লির মহিলা কমিশন এই ব্যাপারে দ্রুত পদক্ষেপের আর্জি জানায় ৷ সোশাল মিডিয়ায় রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিয়ো ভাইরাল হওয়ার পর দিল্লি মহিলা কমিশনের এক বিবৃতিতে বলা হয়, অভিনেত্রী রশ্মিকা মান্দানার ভাইরাল হওয়া ডিপফেক ভিডিয়ো প্রসঙ্গে দিল্লির মহিলা কমিশন একটি সুয়ো-মোটো মামলার আর্জি জানিয়েছে। অভিনেত্রী নিজেও এই প্রসঙ্গে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন কেউ বেআইনিভাবে তাঁর ছবি মর্ফ করে ভিডিয়োয় ব্যবহার করেছে।কমিশনের তরফে ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছিল, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি বা আটকের খবর মেলেনি। দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাছাড়া ১৭ নভেম্বরের মধ্যে এই ঘটনার এফআইআরের একটি কপি তাদের দিতে হবে বলে জানিয়েছিল মহিলা কমিশন। পাশাপাশি কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তাও সবিস্তারে জানতে চেয়েছিলেন কমিশনের আধিকারিকরা।ঘটনায় সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ বলা হয়েছে, ডিপফেক ভিডিও তৈরি করে ধরা পড়লে ৩ বছরের জেল হতে পারে। শুধু এখানেই শেষ নয়। ডিপফেক ভিডিয়ো বা কনটেন্ট তৈরি করে ক্রিয়েটরকে ১ লক্ষ টাকার জরিমানাও দিতে হবে। এমনই কাণ্ডের শিকার ক্যাটরিনা কাইফও। দিন দুয়েকের ব্যবধানেই এক কাণ্ড ঘটে। ডিপফেক ছবি তৈরি করে ভাইরাল করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷ এবার রশ্মিকার ঘটনা প্রসঙ্গে কড়া অবস্থান নিল দিল্লি পুলিশ।

error: Content is protected !!