```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বানভাসি ঘাটালে দেব, বোটে চেপে জলমগ্ন এলাকা পরিদর্শনে সাংসদ, নিজে হাতে পৌঁছে দেন ত্রাণ

বানভাসি ঘাটালে দেব। নিজের সংসদীয় এলাকার দুর্গতদের পাশে দাঁড়াতে ফের রবিবার ঘাটালে এলেন অভিনেতা সাংসদ দেব। তিনি বোটে চেপে জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। নিজে হাতে পৌঁছে দেন ত্রাণ। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে প্রশ্ন ওঠে। তা নিয়ে সাংসদের দাবি, এই সময় কেন্দ্র-রাজ্য বিবাদ করে লাভ নেই। প্রক্রিয়া চলছে। পাঁচ বছর সময় লাগবে। নিম্নচাপ আর ডিভিসির ছাড়া জলে প্লাবিত ঘাটাল। প্রতি বছরের মতো এবারও পুজোর মুখে ভেসেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। বন্য়া পরিস্থিতির শুরুতেই ঘাটাল এসেছিলেন দেব। কী কী প্রয়োজন, তা দেখেশুনে যান। এদিন ত্রাণ সামগ্রী নিয়ে ঘাটাল আসেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান এবং মুখ্যসচিব মনোজ পন্থ। বোটে চড়ে পরিদর্শন করেন এলাকা। এলাকার পরিস্থিতি দেখে সাংসদ বলেন, “মানুষ কষ্টের মধ্যে আছে। আমি জাভেদদাকে জানিয়েছিলাম। উনি ত্রাণের ব্যবস্থা করেন। কথা দিয়েছিলেন আজ আসবেন। এসেছেন।” প্রশ্ন করা হয় ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে।  প্রশ্নের জবাবে সাংসদ বলেন, “আমাদের দিদি কেন্দ্রকে চিঠি দিয়েছে। ভোটের আগে আমাদের সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ হবে। এই একটা শর্তের জন্যই আমি রাজনীতিতে ফিরেছি।” তবে মাস্টারপ্ল্যান সম্পন্ন হতে যে সময় লাগবে তা স্পষ্ট করে দিয়েছেন সাংসদ। বলেন, “যাঁরা চিৎকার করছেন ঘাটাল মাস্টার প্ল্যান বলে, সেটা পাঁচ বছরের আগে সম্পূর্ণ হওয়া সম্ভব হয় না।”  

error: Content is protected !!