```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সম্পত্তি বৃদ্ধি নিয়ে এবার শুভেন্দু -দিলীপ সহ রাজ্যের ১৭ জন বিরোধী নেতার নামে জনস্বার্থ মামলা

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ১৯ জন নেতা মন্ত্রীর সম্পত্তি অস্বাভাবিকভাবে বেড়েছে বলে আগেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। এবার তার পালটা হিসাবে বিরোধীদের ১৭ জন নেতার বি‍রুদ্ধে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। অস্বাভাবিকভাবে সম্পত্তি বেড়েছে বলে অভিযোগ তুলে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের ১৭ জন নেতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ মোট ১৭ জনের বিরুদ্ধে অস্বাভাবিকভাবে সম্পত্তি বেড়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের হয়। বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের ১৭ জন নেতার বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, সৌমিত্র খাঁ, শমীক ভট্টাচার্য এবং মিহির গোস্বামী। সিপিএমের মহম্মদ সেলিম এবং কংগ্রেসের নেতা আব্দুল মান্নানের নামও রয়েছে। মূলত কম সময়ে কীভাবে এই নেতাদের সম্পত্তি বেড়েছে তা নিয়ে এই জনস্বার্থ মামলা।

error: Content is protected !!