```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অভিযুক্তের বৃদ্ধা মা ছেলের কীর্তিতে বিস্মিত, ২ দিদিও ভাইয়ের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে নারাজ, বললেন ফাঁসি হলে ভাইয়ের দেহ ফেরত নেব না

আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় রাইয়ের গ্রেফতারির পর থেকে কার্যত বিধ্বস্ত তার পরিবার। অভিযুক্তের বৃদ্ধা মা আগে থেকেই ছেলের কীর্তিতে বিস্মিত। শুধু তাই নয়, অভিযুক্তের ২ দিদিও ভাইয়ের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে নারাজ। এই অবস্থায় তাঁদেরই একজন জানালেন, ফাঁসি হলে ভাইয়ের দেহ ফেরত নেব না। সঞ্জয় রাইয়ের ২ দিদি পুলিশে কর্মরত। দিদিদের প্রভাবেই ভাইয়ের এই বাড়বাড়ন্ত বলে দাবি অনেকের। কিন্তু তা মানতে নারাজ তাদেরই একজন। সংবাদমাধ্যমকে ফোনে তিনি জানিয়েছেন, ‘ওকে নিজের ভাই বলে পরিচয় দিতেও লজ্জা লাগে। ওর এত কুর্কীতি যে বাধ্য হয়েই আমরা ওর সঙ্গে কোনও সম্পর্ক রাখিনি। ’ ভাইয়ের কঠরোতম শাস্তি দাবি করে তিনি বলেন, ‘আরজি করে ও যে নৃশংস ঘটনা ঘটিয়েছে তাতে ওর কঠোরতম শাাস্তি হওয়া উচিত। তবে সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা ওকে নিয়ে যা খুশি করুন। দয়া করে ওর দেহ আমাদের দেবেন না। আমরা নেব না। কারণ, এমন মানুষের সঙ্গে কোনও সম্পর্ক রাখা যায় না।’

error: Content is protected !!