```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শিলিগুড়িতে জোড়া খুনে চাঞ্চল্য  

মঙ্গলবার সকালে জোর শোরগোল শিলিগুড়িতে। আশিঘর মোড় এলাকায় দিনের আলোয় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। খুন হয়েছেন স্বপন বর্মন নামে বছর সাঁইত্রিশের যুবক। তাঁর বাড়ি ওই এলাকাতেই। স্থানীয় সূত্রে খবর, এদিন নিরঞ্জন মণ্ডলের সঙ্গে স্বপনের বচসা বাঁধে। অভিযোগ, সেই সময় নিরঞ্জন মণ্ডল নামের অভিযুক্ত যুবক ধারালো অস্ত্র দিয়ে স্বপন বর্মনকে আঘাত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতাল নিয়ে যান। চিকিৎসকরা স্বপনকে মৃত ঘোষণা করেন। ‌‌ঘটনার পর অভিযুক্ত আশিঘর ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। এদিকে, সম্পর্কের টানাপোড়েনের জেরে শিলিগুড়িতে সোমবার রাতে খুন হন এক যুবক। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অমৃত গোস্বামী। সেই তরুণীকে আবার পছন্দ করত অরুণ লোহান। যা নিয়ে অমৃত ও অরুণের মধ্যে বেশ কয়েকবার হাতাহাতি ও বচসা হয়েছিল। সোমবার রাতে চম্পাসারির দেবীডাঙা মোড়ে অমৃতকে ডেকেছিল অরুণ। অমৃত পৌঁছতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাঁকে খুন করে অরুণ। অভিযুক্ত অরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাঝরাতে আবার অরুণের বাড়িতে চড়াও হয় মৃতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। চলে ভাঙচুর। এমনকী, আগুনও লাগিয়ে দেওয়া হয় বাড়িতে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

error: Content is protected !!