```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নিউইয়র্ক-দিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের বিমানে বোমাতঙ্ক !

 নিউইয়র্ক-দিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের বিমানে বোমাতঙ্ক ! রবিবার সন্ধ্যায় এই খবর ছড়িয়ে পড়তেই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে রোমের ‘লিওনার্দো দ্য ভিঞ্চি’ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় AA292 বিমানটিকে ৷ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অন্য বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন যাত্রীরা ৷ সোমবার এমনটাই জানান রোমের আন্তর্জাতিক বিমানবন্দরের এক মুখপাত্র ৷ এই বিষয়ে রোমের বিনানবন্দরের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ বিবৃতিতে লেখা, “আমেরিকান এয়ারলাইন্সের AA292 বিমানের যাত্রীদের মধ্যে 66 জন ভারতীয় যাত্রীর ইতালিতে প্রবেশের জন্য কোনও ভিসা ছিল না ৷ তাঁদের কথা মাথায় রেখে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে তড়িঘড়ি অন্য বিমানের ব্যবস্থা করা হয় ৷ অবশেষে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে অন্য বিমানে তাঁরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷” বিবৃতি অনুযায়ী, ইতালিতে প্রবেশের ভিসা না-থাকার দরুন রবিবার সারারাত বিমানবন্দরেই অপেক্ষা করতে হয় যাত্রীদের ৷ যদিও তাঁদের প্রয়োজনে সর্বদা সজাগ ছিলেন মার্কিন এয়ারলাইন্স ও রোমের বিমানবন্দরের কর্মীরা ৷ পাশাপাশি বিবৃতিতে আরও বলা হয়েছে, সিকিউরিটি চেকের পর টেক অফের জন্য প্রস্তুত AA292 বিমান ৷ অবশ্য, বিমানে কোনও বোমা পাওয়া যায়নি বলে দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের ৷

error: Content is protected !!