```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

 এবার ইডির স্ক্যানারে রাজ্যের ১০টি পুরসভা!

নিয়োগ দুর্নীতিতে রাজ্যের ১০ পুরসভা আতস কাচের তলায়। এই ১০টি পুরসভায় কর্মী নিয়োগের ক্ষেত্রে বেশি অনিয়ম হচ্ছে বলে অভিযোগ উঠছে। পানিহাটি, বর্ধমান, দক্ষিণ দমদম, দমদম, নিউ বারাকপুর, কামারহাটি, মধ্যমগ্রাম, হালিশহর, কৃষ্ণনগর। কলকাতা-সহ রাজ্যে ১২৯টি পুুরসভা রয়েছে। তার মধ্যে সাতটি পৌরনিগম, ১২২ পুরসভা। ইডি সূত্রে জানা গিয়েছে, প্রথমে কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগে ৬০-৭০টি পুরসভাকে তালিকাভুক্ত করা হয়। সেখানে ধরে ধরে আধিকারিক, চেয়ারম্যান, গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ডেকে পাঠানো হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক পর্যায়ের তদন্ত সম্পূর্ণ করা হয়। তারপরই ইডি-র হাতে তথ্য আসে রাজ্যের মোট ১০টি পৌরসভায় সব থেকে বেনিয়ম হয়েছে। পৌরনিগম দফতরের কাছে এই দশটি পৌরসভা সংক্রান্ত বিভিন্ন তথ্য আবারও চেয়ে পাঠিয়েছেন ইডি আধিকারিকরা। ইডি তদন্তকারীরাই বলছেন, যে কটি পুরসভার নাম পাওয়া যাচ্ছে, তা বেশিরভাগই উত্তর ২৪ পরগনার। এবং এই পুরসভাগুলিতে জ্যোতিপ্রিয় মল্লিকের ভালো প্রভাব ছিল। 

error: Content is protected !!