ঝাড়খণ্ডে ডাইনি সন্দেহে বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে মারার ঘটনায় ধৃত ১৩

ডাইনি অপবাদ দিয়ে বৃদ্ধ এক দম্পতিকে পিটিয়ে মারা হয়েছিল ঝাড়খণ্ডের লাতেহার জেলার বাঞ্জি টোলা গ্রামে। এই ঘটনায় বুধবার ১৩ জনের গ্রেফতারির কথা জানালেন স্থানীয় এসডিপিও সন্তোষ মিশ্র। এপ্রসঙ্গে তিনি বলেন, ডাইনি অপবাদ দিয়ে বাঞ্জি টোলা গ্রামের এক বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। 

error: Content is protected !!