```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বেলঘড়িয়াতে ধুয়াবাগান এলাকায় বিস্ফোরণ, আহত ২

উত্তর ২৪ পরগনা জেলার বেলঘড়িয়া থানার কামারহাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধুয়াবাগান এলাকায় ৪৭ নম্বর বাড়ীতে বুধবার দুপুরে আচমকা বিস্ফোরণ ঘটে। কি থেকে বিস্ফোরণ সেটা নিয়ে দ্বন্দ্বে পুলিশ । যদিও পরিবারের দাবি ঘরের মধ্যে থাকা রান্নার গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। দুজন আহত হন। ওই এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমনেএলাকায় বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সুবীর রায় ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় কম বেশি আরোও বেশ কয়েকজন জখম হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বোমা ফেটেই এই বিস্ফোরণ। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন। আহতদের জিজ্ঞাসাবাদ করতে হাসপাতালে রয়েছে পুলিশের টিম। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। বোমা বিস্ফোরণ নাকি গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ।

error: Content is protected !!