```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জোড়াবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি 

ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার জোড়াবাগান অঞ্চলে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মধ্যরাতে জোড়াবাগান থানার নিমতলা ঘাট এলাকার কাঠগোলা স্ট্রিটে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আটটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে কাঠগোলা এলাকার একটি বাড়িতে প্রথমে আগুন লাগে। ওই বাড়িটির নীচে একটি কাঠের দোকান ও চায়ের দোকান ছিল। সেখান থেকেই কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পরে আশপাশের বাড়িগুলিতে। খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকলের দশটি ইঞ্জিন।ওই বাড়িগুলিতে যাঁরা থাকতেন, আগুনের খবর পেয়ে তাঁরা দ্রুত নেমে আসেন রাস্তায়। ফলে হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই লেগেছে আগুন। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। 

error: Content is protected !!