```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দমদম মতিঝিলে ভয়াবহ আগুন

কালীপুজোর সন্ধ্যায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে দমদম মতিঝিলে। একটি বহুতলের দোতলার ঘরে আগুন লেগে যায় রবিবার। এলাকার লোকজন জানলা দিয়ে লাল আগুন বের হতে দেখেন। সেই সময় ঘরে কেউ ছিল না বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা ঘরটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগেরবাজার থানার পুলিশ। দমকলের ২টি ইঞ্জিনও যায়। দমকলের প্রাথমিক অনুমান, মোমবাতি বা প্রদীপের আলো থেকে এই আগুন লেগে থাকতে পারে। আবার কোনও বাজি উড়ে এসে আগুন লাগার সম্ভাবনাও একেবারে অমূলক বলে মনে করছেন না এলাকার বাসিন্দারা। দমকলের ২টি ইঞ্জিন প্রায় ১ ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, ঘরের আসবাবপত্র থেকে দামি সামগ্রী একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট না। আরও কিছুটা সময় লাগবে তা বুঝতে

error: Content is protected !!