```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হাওড়াগামী বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসের বি-১ কোচে এসি কামরায় আগুন

হাওড়াগামী বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন। শনিবার সন্ধেয় ট্রেনের এসি কামরায় ধোঁয়া বের হতে দেখতে পান রেলকর্মীরা। তড়িঘড়ি করে জরুরি ভিত্তিতে ব্রেক কষে ট্রেনটি থামানো হয়। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। ঘটনায় হতাহতের খবর নেই। তবে তীব্র আতঙ্ক ছড়িযছে যাত্রীদের মধ্যে। রেল সূত্রে খবর, আজ মালদহ স্টেশন ছাড়ার সময় ট্রেন থেকে কালো ধোঁয়া দেখা পান কর্মীরা। ডাউন বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসের বি১ কোচে আগুন লাগে বলে জানিয়েছেন রেলকর্মীরা। দ্রুত ট্রেনটি থামিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন সকলে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে। কিন্তু কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বি১ কোচটি পরিবর্তন করে তারপর মালদহ স্টেশন থেকে ট্রেনটি ছাড়া হবে।

error: Content is protected !!