```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘এক ব্যক্তি এক পদ’ – তৃণমূল ও দলনেত্রী অনুমোদন করে না, দাবি ফিরহাদ হাকিমের

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণমূল নেতা সুদীপ রাহার ‘এক ব্যাক্তি এক পদ’ পোস্ট । শেয়ার করেছেন একাধিক তৃণমূল যুব নেতৃত্ব । এই পোস্ট ঘিরেই জল্পনার শুরু । এরপরই ‘এক ব্যাক্তি এক পদ’ নীতি সর্বভারতীয় তৃণমূল ও দলনেত্রী অনুমোদন করেন না। শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম । সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘এক ব্যাক্তি এক পদ’ নিয়ে সরব হয়েছেন বেশ কিছু তৃণমূল নেতা-কর্মীরা। এনিয়ে দলের অন্দরেই বিতর্ক চলছে ৷ এপ্রসঙ্গে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “যাঁরা এক ব্যাক্তি এক পদ নিয়ে হ্যাসট্যাগ চালাচ্ছেন সেটা অন্যায় করছেন । এক ব্যাক্তি এক পদ দলনেত্রী অনুমোদন করেন না । আমি তার অনুমোদন নিয়ে বলছি । চেয়ারপার্সন ঠিক করবেন, তিনি চাইলে পরিবর্তন করবেন। পুরোনো কিছু ভিডিও ক্লিপ নিয়ে এসব করা হচ্ছে । শুধু দলনেত্রীর বক্তব্যের একটি লাইনই বলা হচ্ছে । তারপরের আরও চার লাইন বলা হচ্ছে না । এই দল শৃঙ্খলাবদ্ধ। দিদির উপর আস্থা রেখেই আমরা চলি। দল চলে ।’’ মেয়র আরও উল্লেখ করেন, দ্রুত এই পোস্ট না সরালে দলের তরফে কথা বলা হবে ।

error: Content is protected !!