```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বালুচিস্তান হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকে গুলি করে খুন

প্রকাশ্যে হত্যা করা হল বালুচিস্তান  হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকে। জানা গিয়েছে, বালুচিস্তান হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মহম্মদ নুর মাসকানজাই যখন মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছিলেন, তখন তাঁকে গুলি করে হত্যা করা হয়। শুক্রবার সন্ধ্যায় বালুচিস্তান প্রদেশের খারান এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, মহম্মদ নুর মাসকানযাই মসজিদ থেকে যখন নামাজ পড়ে বেরোচ্ছিলেন তখন বেশ কিছু অজ্ঞাতপরিচয় আততায়ীরা এলাকায় হাজির হয় এবং তাঁর দিকে বন্দুক তাক করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন মহম্মদ নুর মাসকানযাই। এরপর তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

error: Content is protected !!