```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রয়াত রিজার্ভ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর কেসি চক্রবর্তী

প্রয়াত হলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর কেসি চক্রবর্তী । হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ২০০৯ সালের জুন মাস থেকে থেকে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত আরবিআই-র ডেপুটি গভর্নর ছিলেন। মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই তিনি পদত্যাগ করেছিলেন। ব্যাংক নিয়ন্ত্রণ ও তদারকি, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, গ্রাহকদের অধিকার, এসএমই এবং আরআরবি পুনর্গঠনের ক্ষেত্রে অবদান রেখেছিলেন। ক্যারিয়ারের শুরুতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তারপরে তিনি ব্যাংক অফ বরোদায় যোগ দেন। আরবিআই-র ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হওয়ার আগে ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং পরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রধান হিসাবে কাজ করেছেন।

error: Content is protected !!