```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

চিংড়িহাটা থেকে নিউটাউন সংযোগ স্থাপনকারী নয়া উড়ালপুল তৈরি করতে চলেছে রাজ্য সরকার

কলকাতায় আরও একটি উড়ালপুল । চিংড়িঘাটা থেকে নিউটাউনের সংযোগ স্থাপনকারী একটি উড়ালপুল তৈরির ভাবনা রয়েছে রাজ্য সরকারের । মূলত মেট্রোপলিটন লাগোয়া শহরে যানবাহনের গতি আনতে এই উড়ালপুল তৈরি করবে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন বা কেএমডিএ । ইএম বাইপাসের উপর মেট্রোপলিটন থেকে সল্টলেকের মহিষবাথান পর্যন্ত 7 কিলোমিটারের প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের জন্য ইতিমধ্যেই পরিবেশগত ছাড়পত্র চলে এসেছে ।দুর্গাপুজোর আগেই ফ্লাইওভারের জন্য টেন্ডার দেওয়া হবে বলে মনে করা হচ্ছে । কেএমডিএ র এক শীর্ষ আধিকারিক এর কথায় এই ফ্লাইওভারের পরিবেশগত ছাড়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পূর্ব কলকাতার জলাভূমির ধার ঘেঁষে এই উড়ালপুল তৈরি হবে, যা আদতে রামসার সাইট দিয়েই যাবে । এক্ষেত্রে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অনুমোদন চাওয়া হয়েছিল । তবে খুশির খবর এটাই সম্প্রতি কেএমডিএ র হাতে এই অনুমোদন চলে এসেছে । ইতিমধ্যেই কেএমডিএ র তরফে যে ডিপিআর তৈরি করা হয়েছে তাতে বলা হচ্ছে, প্রস্তাবিত উড়ালপুলটি চিংড়িঘাটা থেকে নিকো পার্ক হয়ে সল্টলেক সেক্টর 5 এর জিপি ব্লকে ফ্লাইওভারের দুটি র‌্যাম্প থাকবে একটি নিচের দিকে কলেজ মোড়ের দিকে এবং আরেকটি উপরের দিকে মহিষবাথানে ।

error: Content is protected !!