```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নিউইয়র্কে মহাত্মা গান্ধি মূর্তি ভাঙল দুষ্কৃতীরা

নিউইয়র্কে মহাত্মা গান্ধির মূর্তিতে ভাঙচুর চালালো একদল দুষ্কৃতী ৷ জানা গিয়েছে, একটি মন্দিরের বাইরে এই মূর্তিটি বসানো ছিল ৷ হাতুড়ি দিয়ে সেখানে হামলা চালানো হয়৷ বিষয়টিকে জাতি বিদ্বেষের ঘটনা হিসেবেই দেখা হচ্ছে৷ ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের সাউথ রিচমন্ড হিল এলাকায় ৷ মার্কিম সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে ৷ প্রথমে অজ্ঞাত পরিচয় এক দুষ্কৃতী হাতুড়ি দিয়ে গান্ধি মূর্তির মাথায় আঘাত করে ৷ পরে তার সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন ৷ পরে মূর্তিটি ভেঙে সেটিকে উপড়ে ফেলে দেওয়া হয় ৷ ভাঙা ওই মূর্তিটির গায়ে কালো কালি দিয়ে অসম্মানজনক শব্দ লিখে দেওয়া হয় ৷ মহাত্মা গান্ধির যে মূর্তিটি ভাঙা হয়েছে সেটির মূল্য প্রায় ৪ হাজার মার্কিন ডলার ৷

error: Content is protected !!