```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

যোগীরাজ্যে কোর্টের ভিতরেই চলল গুলি, নিহত ১

উত্তরপ্রদেশের লখনউয়ে সিভিল কোর্টের ভিতরেই গুলিতে প্রয়াত মুখতার আনসারির ঘনিষ্ঠ সহযোগী সঞ্জীব মহেশ্বরী ওরফে জিভা । প্রাথমিকভাবে জানা গিয়েছে সঞ্জীবকে লখনউ সিভিল কোর্টের ভিতরে গুলি করে এক দুষ্কৃতী । আইনজীবীর পোশাক পরেই গুলি চালায় সে ৷ দ্বিবেদী হত্যা মামলার অভিযুক্ত ছিলেন জিভা । ওই গুলি হামলায় এক শিশু ও এক পুলিশও আহত হয়েছেন বলে জানা গিয়েছে ।হামলাকারীরা আইনজীবীর ছদ্মবেশে আদালতে প্রবেশ করেছিল । তারা সঞ্জীবকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে ৷ ঘটনাস্থলেই মারা যায় আনসারিঘনিষ্ট ওই গ্যাংস্টার । ঘটনায় উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য বলেন আমার কাছে এই বিষয়ে কোনও তথ্য নেই ৷ তবে কেউ যদি এই ধরনের খুনের সঙ্গে জড়িত থাকে তবে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ৷ তাদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না ৷

error: Content is protected !!