```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শুক্রবার রাত থেকে বন্ধ গড়িয়াহাট ফ্লাইওভার

আগামী ২৫ মার্চ, শুক্রবার রাত ১০টা থেকে ২৯ মার্চ, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হবে গড়িয়াহাট ফ্লাইওভার। কলকাতা পুলিসের সঙ্গে এক বৈঠকে এইচআরবিসির আধিকারিকরা সিদ্ধান্ত নিয়েছেন, ধাপে ধাপে ৫টি উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা করা হবে। সেইমতো গড়িয়াহাট ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষার জন্য তিন দিন বন্ধ থাকবে ফ্লাইওভার। হুগলি রিভার ব্রিজ কমিশনারের তরফে জানানো হয়েছে, উড়ালপুলের ভারবহন ক্ষমতার পরীক্ষা করা হবে। ফ্লাইওভার বন্ধ থাকলেও গড়িয়াহাট রোড দিয়ে উত্তর ও দক্ষিণমুখী যানবাহন চলাচল করবে। ৮০বি, ২৩৪, ৩৭এ, ১৩সি/১ এবং এসি৫ রুটের বাস দেশপ্রিয় পার্কের ক্রসিং থেকে ডানদিক দিয়ে শরৎ বসু রোড, সাদার্ন অ্যাভিনিউ ও গোলপার্ক ধরে চলাচল করতে পারবে। অন্যদিকে, কসবা ও একডালিয়া মিনি বাসের ক্ষেত্রে সুইনহো স্ট্রিট, কর্নফিল্ড স্ট্রিট, বিজন সেতু ও আরবি অ্যাভেনিউ দিয়ে যানবাহন যেতে পারবে। এইচআরবিসির অধীন ৫টি উড়ালপুলের মধ্যে রয়েছে গড়িয়াহাট, এজেসি বোস রোড, পার্ক স্ট্রিট, চিত্‍পুর লক গেট এবং দমদম নাগেরবাজার।

error: Content is protected !!