
সরছে টুইটারের নীল পাখির লোগো, ঘোষণা এলন মাস্কে
অতীতের সব চিহ্ন মুছে ফেলতে চান টুইটার কর্তা এলন মাস্ক। একটি টুইট করে আজ আচমকা বোমা ফাটালেন তিনি। মাস্ক আজ বলেন, ‘আমরা খুব তাড়াতাড়ি টুইটার ব্র্যান্ডকে বিদায় জানাবো। তার সঙ্গে সব পাখিদেরও’। টুইটার হাতে পাওয়ার পর থেকেই তাতে নানারকমের বদল এনেছেন টেসলা কর্তা। এবার কী তবে টুইটারে রঙ-রূপ সবই বদলাবে! এলন মাস্কের কথায় অবশ্য তেমনই মনে হয়।

