```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অভিষেকদের সঙ্গে বৈঠক রাজ্যপালের, ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রকে জানানোর আশ্বাস রাজ্যপালের

তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক সারলেন রাজ্যপাল। তৃণমূল কংগ্রেসের তরফে বঞ্চিতদের যে চিঠি এবং দলের তরফে যে স্মারকলিপি নিয়ে যাওয়া হয়েছিল তা দেওয়া হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। কেন্দ্রকে ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি জানাবেন বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল । বিকেল চারটে থেকে চারটি কুড়ি পর্যন্ত হয় বৈঠক হয়। রাজভবন থেকে বেরিয়ে ফের ধর্নামঞ্চে গিয়ে বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্ব।বহু টালবাহানার পরে সোমবার বিকেল চারটে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সময় দেন রাজ্যপাল । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৩০ জনের প্রতিনিধিদল সময়ের আগেই পৌঁছে যায় রাজভবনে। কাঁধে করে বঞ্চিতদের চিঠির বান্ডিল নিয়ে ঢোকেন অভিষেক। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, প্রদীপ মজুমদার, ব্রাত্য বসু, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার-সহ তৃণমূল নেতৃত্ব। একইসঙ্গে ছিলেন আট জন ভুক্তভোগী।  সূত্রে খবর, সবার সঙ্গেই কথা বলেছেন আনন্দ বোস। কেন্দ্রের তরফে ১০০ দিনের বকেয়া ফেরত এবং আইন অনুযায়ী প্রাপকদের দু’বছরের সুদ-সহ টাকা দেওয়ার দাবি জানান অভিষেকরা। টাকা না পেয়ে রাজ্যপালের সামনে কেঁদে ফেললেন বঞ্চিতরা। সব শুনে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রকে বিষয়টি জানানোর আশ্বাস দিয়েছেন রাজ্যপাল বোস। 

error: Content is protected !!