```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজভবনে অভিষেকের সঙ্গে দেখা করলেন না রাজ্যপাল

দিনভর জল্পনা। রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাহলে? নতুন করে আর সাক্ষাতের সময় চাইবে না তৃণমূল। ই-মেলের কপি হাতে এবার ধরনামঞ্চে বক্তব্য রাখবেন দলের নেতারা। কবে? আগামিকাল, সোমবার। সূত্রের খবর তেমনই। বকেয়া আদায়ের দাবিতে আন্দোলনে তৃণমূল। দিল্লি থেকে ফিরে এবার  রাজভবনের সামনে ধরনায় বসেছেন অভিষেক। আজ, রবিবার সেই ধরনায় চতুর্থ দিন। অভিষেকের ঘোষণা, যতক্ষণ না রাজ্যপাল কলকাতায় এসে তাঁর সঙ্গে দেখা করবেন, ততক্ষণ ধরনা চলবে।এদিকে দার্জিলিংয়ের তৃণমূল প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের পর, অবশেষে কলকাতায় ফিরলেন রাজ্যপাল। এদিন সন্ধেয় রাজভবনে পৌঁছন সিভি আনন্দ বোস। বাইরে তখনও ধরনা কর্মসূচি চলছে। রাজ্যপাল কি শেষপর্যন্ত অভিষেকের সঙ্গে দেখা করবেন? সেদিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। কিন্তু শেষপর্যন্ত তেমনটা হল না।

error: Content is protected !!