```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হরিদেবপুরে অয়ন মণ্ডলের খুন কাণ্ডে গ্রেফতারি বেড়ে ৭

 শুক্রবার রাতেই হরিদেবপুরের অয়ন মণ্ডলের খুনের ঘটনায় তাঁর বান্ধবী, তার মা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে বান্ধবীর বাবা, বান্ধবীর ভাইয়ের এক বন্ধু ও এক পণ্যবাহী গাড়িচালককে গ্রেফতার করা হয়। বিকেল থেকে তাঁদেরকে থানায় আটক করে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। অয়নের বান্ধবীর ভাইয়ের আঘাতেই অয়নের মৃত্যু হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই খুনের ঘটনায় তাঁর বান্ধবী এবং ও মা যুক্ত আছেন বলেও পুলিশ সূত্রে খবর। পাশাপাশি, বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। অয়ন মণ্ডল খুনের ঘটনায় এবার গ্রেফতার করা হল আরও এক জনকে। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অয়নের বান্ধবীর ভাইয়ের আরও এক বন্ধুকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত শুরুর পরই অয়নের বান্ধবীর ভাইয়ের এই বন্ধু ওড়িশার জাজপুরে পালিয়ে যায়। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অয়নের বান্ধবীর ভাইয়ের এই বন্ধু, অন্য এক বন্ধুকে সঙ্গে নিয়ে দু’হাজার টাকার বিনিময়ে কুঁদঘাট থেকে একটি ছোটো হাতি ভাড়া করে, সেই গাড়ি করেই মগরাহাটে নিয়ে যাওয়া হয় অয়নের মৃতদেহ। অয়নের বান্ধবীর ভাইয়ের এই বন্ধুকে গ্রেফতারের পর ধৃতদের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত।

error: Content is protected !!