
হ্যারি কেনের দুরন্ত হেডারে ম্যাচে ফিরল ইংল্যান্ড, সমতায় থ্রি লায়ন্স!
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রোমাঞ্চকর ম্যাচে অবশেষে সমতায় ফিরল ইংল্যান্ড। দলের অধিনায়ক হ্যারি কেন দুর্দান্ত এক হেডে জাল কাঁপিয়ে স্কোরলাইন ১-১ করেন।ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ডেকলান রাইসের পাস থেকে বাঁ দিক দিয়ে আক্রমণ গড়ে তোলেন বদলি ফুটবলার অ্যান্থনি গর্ডন। তাঁর নিখুঁত ক্রসকে অসাধারণ হেডে গোলে পরিণত করেন হ্যারি কেন। প্রতিপক্ষ গোলরক্ষক লিওনেল এমপাসিকে পরাস্ত করে ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনেন তিনি।কেনের এই গোলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ম্যাচে। শেষ মুহূর্তে জয়ের লক্ষ্যে এখন মরিয়া দুই দলই।

