```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এবার অনুব্রতর টাকা বাজেয়াপ্ত করল সিবিআই, আগামীকাল মেয়েকে হাইকোর্টে হাজিরার নির্দেশ

কালিকাপুর প্রাথমিক স্কুলের শিক্ষিকা অনুব্রত মণ্ডলের মেয়ে । বীরভূম তৃণমূলের সভাপতিকে সিবিআই গ্রেফতার করার পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ব়্যাডারে রয়েছেন সুকন্যা মণ্ডলও ৷ অভিযোগ উঠেছে, টেট ফেল করেও চাকরি পেয়েছেন তিনি ৷ শুধু তাই নয়, তাঁর অ্যাটেনডেন্সও বাড়িতে আসত ৷ তারপরেই আগামিকাল তাঁকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের প্রাথমিকে চাকরি পাওয়ার বিষয়েও যাবতীয় নথি চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । অভিযোগ, ‘জননেতা’র মোট ৬ জন আত্মীয়কে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু তাঁরা কেউই টেট উত্তীর্ণ নয় । অনুব্রতর মণ্ডলের ভাই সুমিত মণ্ডল এবং ভাইপো সাত্যকি মণ্ডল কেষ্টর সুপারিশেই স্কুলে চাকরি করছেন । অন্যদিকে, অনুব্রত মণ্ডল ও তাঁর ৩ জন আত্মীয়ের অ্যাকাউন্ট থেকে ১৬ কোটি ৭০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল সিবিআই।  তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টের উপর বিশেষভাবে নজর রেখেছিল সিবিআই ।

error: Content is protected !!