```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আচমকাই অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, নিয়ে যাওয়া হল এসএসকেএমে

প্রেসিডেন্সি সংশোধনাগারে শনিবার দুপুরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি’র হাতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়। তখনই তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে । জেল সূত্রে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছে অনেকটাই । পাশাপাশি কমে গিয়েছে শরীরে হিমোগ্লোবিনের মাত্রাও । এসএসকেএম হাসপাতালে ঢোকার সময় এদিন পার্থ বলেন,”শরীর ভালো নেই ।” এসএসকেএম সূত্রে জানা গিয়েছে, এদিন একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ৷ করা হয়েছে রক্ত পরীক্ষা ও এক্স-রে ৷ এদিন স্বাস্থ্য পরীক্ষার পর ছেড়ে দেওয়া হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ৷ তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে ৷ সেখানেই বর্তমানে জেল হেফাজতে আছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব ৷

error: Content is protected !!