```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রবিবার জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহেও তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। রবিবার, ছুটির দিনেও স্বস্তি বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে মৌসুমী অক্ষরেখা গোরখপুর ও ভাগলপুর থেকে মালদা হয়ে পূর্ব দিকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। সিকিম থেকে একটি অক্ষরেখা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বাংলাদেশের উপর তৈরি হবে একটি ঘুর্ণাবর্ত। এর জেরে রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বুধবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা সহ অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে বুধ এবং বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। 

error: Content is protected !!