```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ভাঙড়ের ৮২ জন আইএসএফ প্রার্থী ভোটে লড়তে পারবে না

একের পর এক ধাক্কায় বিপর্যস্ত ISF শিবির। একদিকে দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে দায়ের হয়েছে ধর্ষণের অভিযোগ, যার জেরে যে কোনও মুহুর্তে গ্রেফতার হতে পারেন ভাঙড়ের এই বিধায়ক, অন্যদিকে এদিনই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল ISF’র ৮২জন প্রার্থী ভোটে লড়াই করতে পারবেন না। আর এই জোড়া ধাক্কাতেই বেসামাল হয়ে পড়েছে ISF। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নাম উধাওয়ের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ভাঙড়-২ ব্লকের ৮২ জন ISF প্রার্থী। তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানায় কমিশন। সেই মামলায় হাইকোর্টের Single Bench’র বিচারপতি বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছিল, নির্বাচন কমিশনকে ওই ৮২ জন প্রার্থীর মনোনয়ন খতিয়ে দেখতে হবে। সব ঠিক থাকলে এই ৮২ জনকে ভোটে লড়তে দেওয়ার সুযোগ দিতে হবে। সেই রায়কেই চ্যালেঞ্জ করে রাজ্য সরকার গিয়েছিল Division Bench-এ। সেই মামলাতেই এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয় হাইকোর্টেরই Single Bench’র রায়। যার ফলে ভাঙড়ের ওই ৮২জন প্রার্থী চলতি পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) লড়াই করতে পারবেন না।

error: Content is protected !!