```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে অন্তর্বর্তী জামিন দিল হাইকোর্ট

শর্তসাপেক্ষে জামিন পেলেন হাওড়ায় টাকা উদ্ধারের ঘটনায় ধৃত ঝাড়খণ্ডের তিন বিধায়ক ৷ বুধবার তাঁদের জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট ৷ বদলে একগুচ্ছ শর্ত মেনে চলার নির্দেশ দেয় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ ৷ আদালত জানিয়েছে, আপাতত তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পাচ্ছেন টাকা উদ্ধার কাণ্ডে ধৃত তিন বিধায়ক ৷ প্রসঙ্গত, তাঁরা তিনজনই খাতায়-কলমে কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি হলেও ইতিমধ্যেই দল তাঁদের সাসপেন্ড করেছে ৷ প্রত্যেকেই জামিন পেয়েছেন ১ লক্ষ টাকার বন্ডে ৷ একইসঙ্গে, আদালতের নির্দেশ, জামিন পেলেও এখনই কলকাতা ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না অভিযুক্ত তিন বিধায়ক ৷ তাঁদের থাকতে হবে পশ্চিমবঙ্গের রাজধানী শহরেই ৷ সেইসঙ্গে, তদন্তকারীদের সবরকম সহযোগিতাও করতে হবে ৷ সপ্তাহে একদিন তিনজনকেই তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে ৷ এই মামলার পরবর্তী শুনানি হবে এমএলএ, এমপি কোর্টে ৷ হাইকোর্ট এ দিন তেমনই নির্দেশ দিয়েছে ৷ এদিন মামলার শুনানিতে বিধায়কদের তরফে আইনজীবী মুকুল রোহতাগি বলেন, “টাকা উদ্ধার শাস্তিযোগ্য অপরাধ নয় ৷ তার জন্য হেফাজতের প্রয়োজন নেই ৷ অভিযুক্তদের মধ্যে একজনের তিনটি পেট্রোল পাম্প রয়েছে ৷ আরও একজন ব্যবসায়ী ৷ তাঁদের কাছে এই টাকা থাকতেই পারে ৷ তাঁরা আদিবাসী উৎসবের জন্য শাড়ি কিনতে এসেছিলেন ৷” অন্যদিকে, রাজ্যের আইনজীবী শ্বাশতগোপাল মুখোপাধ্যায় বলেন, “এঁদের (ধৃত বিধায়কদের) জামিন দিলে তদন্ত ব্যাহত হবে ৷ এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে ৷ অভিযুক্তরা শাড়ি কেনার কথা বললেও তাঁদের কাছ থেকে কোনও শাড়ি উদ্ধার হয়নি ৷ তবে, কিছু জাল বিল পাওয়া গিয়েছে ৷ এঁরা সকলেই প্রভাবশালী ৷ ২০২১ সাল থেকে এই ধরনের অভিযোগ উঠছে ৷ রাজনৈতিক দল বদলের জন্য এই টাকা ব্যাবহার করা হতে পারে বলে পুলিশের অনুমান ৷” দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন, “এটা ঠিক যে অভিযুক্তদের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে ৷ তবে, অভিযুক্তরা ইতিমধ্যেই তদন্তে যোগ দিয়েছেন ৷ দলবদল সংক্রান্ত কোনও বিষয় এখনও পর্যন্ত তদন্তে উঠে আসেনি ৷ তাছাড়া, এই তদন্তে অন্যান্য রাজ্যেরও সহযোগিতা প্রয়োজন ৷ আদালত আপাতত বিধায়কদের জামিন মঞ্জুর করছে ৷ তবে তাঁরা কলকাতা ছাড়তে পারবেন না ৷”

error: Content is protected !!