```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রয়াত ইতিহাসবিদ রণজিৎ গুহ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত ইতিহাসবিদ রণজিৎ গুহ। আগামী মে মাসেই তাঁর ১০০ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু সেই মাইলফলক ছোঁয়ার ঠিক আগেই প্রয়াণ হল কিংবদন্তি মানুষটির। নিম্নবর্গের ইতিহাস সাধনার সম্রাট মনে করা হত তাঁকে। অস্ট্রিয়ার ভিয়েনা উডসের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুর সময়ে পাশে ছিলেন বিদেশিনী স্ত্রী মেখঠিল্ড। ১৯২৩ সালের ২৩ মে পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) বরিশালের সিদ্ধকাটিতে জন্ম রণজিৎ গুহর। কলকাতায় এসে জড়িয়ে পড়া বামপন্থী আন্দোলনের সঙ্গে। ছিলেন সিপিআইয়ের গুরুত্বপূর্ণ সদস্য। পাশাপাশি প্রেসিডেন্সি কলেজে ইতিহাস নিয়ে পড়াশোনাও চলতে থাকে। ১৯৪৭ সালে বিদেশে পাড়ি দেন বিশ্ব ছাত্র সম্মেলনে যোগ দিতে। প্রথমে প্যারিস ও পরে সাইবেরিয়া থেকে মধ্যপ্রাচ্য হয়ে চিনে যান। ১৯৫৬ সালে দেশে ফেরার পর দল ছেড়ে দেন মতপার্থক্যের কারণে। ১৯৫৯ সালে শুরু হয় তাঁর স্থায়ী প্রবাসজীবন। সাসেক্স বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে রিডার পদে যোগ দেন তিনি। সারা জীবন অধ্যাপনাই করেছেন। সেই সঙ্গে করে গিয়েছেন নিরন্তর জ্ঞানচর্চা ও ইতিহাস সাধনা। তাঁর লেখা ‘এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ পিজান্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া’র মতো আকরগ্রন্থ লিখে তিনি প্রভূত খ্যাতি অর্জন করেন।

error: Content is protected !!