```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

চলন্ত ট্রেনে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসের ৪টি এসি কামরা

ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা। হাওড়া থেকে সেকেন্দ্রাবাদগামী ফলকনুমা এক্সপ্রেসে ভয়াবহ আগুন। জানা গিয়েছে, শর্ট সার্কিটের জেরে চলন্ত ট্রেনে আগুন লেগে যায় শুক্রবার সকালে। তবে দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ফলে সমস্ত রেলযাত্রীকেই নিরাপদে ট্রেন থেকে বের করে আনা সম্ভব হয়েছে। যদিও পুড়ে ছাই হয়ে গিয়েছে ফলকনুমা এক্সপ্রেসের চারটি কামরা। আগুন ছড়িয়ে পড়তে শুরু করে ট্রেনের এসি কোচগুলিতেও। হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ যাওয়ার পথে পগিদিপল্লী-বোম্বাইপল্লী স্টেশনের কাছে ফলকনুমা এক্সপ্রেসে আচমকাই আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে একাদিক কামরা। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ফলকনুমা এক্সপ্রেসের যাত্রীরা। চেন টানেন যাত্রীরা। দ্রুত খবর পৌঁছয় রেল কর্তৃপক্ষের কাছে। সঙ্গে সঙ্গে অ্যালার্ট জারি করা হয়। পগিদিপল্লী-বোম্বাইপল্লী স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দ্রুত নামিয়ে আনা হয় সকল যাত্রীদের। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া গ্রাস করে ট্রেনটিকে। ভয়ে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। এস৪, এস৫, এস৬, এস৭ কামরা সম্পূর্ণরূপে জ্বলে গিয়েছে বলে খবর।

error: Content is protected !!