```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কলকাতা আইএমএ-র সভাপতি পদে জয়ী নির্মল মাজি

কলকাতা আইএমএ-র সভাপতি পদে জয়ী হয়েছেন ডক্টর নির্মল মাজি। পাশাপাশি কলকাতা আইএমএ-র সম্পাদক পদে জয়ী হয়েছেন ডক্টর মানব নন্দী। বারো ঘণ্টারও বেশি সময় ধরে চলল গণনা। পাঁচটি ভোট বাতিল হয়েছে। ৩৬৬ ভোটের মধ্যে ৩৬১ ভোটে গণনা হয়। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে গণনা শুরু হয়। সাড়ে চোদ্দো রাউন্ড গণনা হয়। প্রত্যেকটা রাউন্ডে ২৫ টা করে ভোট ছিল। একটি ভোটে ৩৫ জন প্রার্থীর প্যানেলের কাউন্টিং চলছিল। শেষমেশ নির্মল মাঝি আইএমএম কলকাতার সভাপতি পদে জয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রশান্ত ভট্টাচার্যের থেকে ৭ ভোটের বেশি জয়ী হয়েছেন। নির্মল মাজির শিবিরের যে প্যানেল, তাতে চিকিৎসক মানব নন্দী ৬ ভোটে জয়ী হয়েছেন। বিপক্ষের প্রার্থী অভিজিৎ চৌধুরী সেক্রেটারি পদে মানব নন্দীর কাছে পরাজিত হয়েছেন। ট্রেজার পদে নির্মল মাজির বিরুদ্ধ গোষ্ঠী অনির্বাণ দোলুই ৩০ ভোটে জিতেছেন।

error: Content is protected !!