```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আমেরিকায় স্বাধীনতা দিবসের প্যারেড চলাকালীন চলল গুলি, মৃত ৬, জখম ৩০, গ্রেফতার ইউটিউবার

আমেরিকায় একের পর এক গুলির ঘটনা ঘটে চলেছে ৷ এবার আমেরিকায় স্বাধীনতা দিবসের প্যারেড চলাকালীন চলল গুলি। এই ঘটনায় কমপক্ষে ৬ জন মারা গিয়েছেন এবং ৩০ জন জখম হয়েছেন ৷ শিকাগোর শহরতলিতে প্যারেড চলাকালীন একটি বাড়ির ছাদ থেকে এলোপাথাড়ি গুলি চলে ৷ আতঙ্কে বাচ্চা-বুড়ো সবাই যে যে ভাবে পেরেছে পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে ৷ হাইল্যান্ড পার্ক এলাকায় কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পর সোমবার বিকেলেই এক সন্দেহজনক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে ৷ শিকাগোর উত্তরে এই অঞ্চলে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস ৷ এফবিআই মোস্ট ওয়ান্টেড রবার্ট ই ক্রিমো নামের এক তরুণের বিরুদ্ধে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলেছে ৷ স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, পেশায় ইউটিউবার ক্রিমোকে জেল হেফাজতে নেওয়া হয়েছে ৷ এই ঘটনায় গভীর ভাবে ব্যথিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর স্ত্রী জিল বাইডেন ৷ টুইট করে তিনি লেখেন, “জিল এবং আমি বন্দুক চালনার ঘটনায় স্তম্ভিত ৷ এই স্বাধীনতা দিবসে আমেরিকাবাসীদের জন্য ফের শোকের ছায়া নেমে এল ৷” বন্দুক চালানোর ঘটনাটি এপিডেমিক হিসেবে উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন, “আমি এর বিরুদ্ধে লড়াই করা ছেড়ে দেব না ৷”

error: Content is protected !!