```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

লিগস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি

লিগস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি ৷ ন্যাশভিল এসসি-কে পেনাল্টি শুটে ১০-৯ গোলে হারাল মেজর লিগ সকারের এই ক্লাব ৷ সেই সঙ্গে শনিবার রাতের ফাইনালে টুর্নামেন্টের ১০ নম্বর গোল করে ফেললেন লিওনেল মেসি ৷ ম্যাচের ২৩ মিনিটে ইন্টার মিয়ামির হয়ে একমাত্র গোলটি করেন তিনি ৷ তবে, নির্ধারিত ৯০ মিনিটের পর খেলা অতিরিক্ত সময় পেরিয়ে পেনাল্টি শুটআউটে গড়ায় ৷ সেখানেও টানটান উত্তেজনায় ভরা শুটে ১০-৯গোলে ম্যাচের ফয়সলা হয় ৷এ দিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় পিংক-ব্ল্যাক ব্রিগেড ৷ যার ফল ম্যাচের ২৩ মিনিটে পায় ইন্টার মিয়ামি ৷ মেসির গোলে ১-০ এগিয়ে যায় মার্কিন এই ক্লাব ৷ প্রথমার্ধে আর কোনও গোল হয়নি ৷ কিন্তু, দ্বিতীয়ার্ধে ইন্টার মিয়ামির ডিফেন্সের ভুলে গোল শোধ করে ন্যাশভিল এসসি-র ফাফা পিকাউল্ট ৷ ৫৭ মিনিটে গোল করে স্কোর সমান করে দেন তিনি ৷ এর পর একাধিক সুযোগ তৈরি হলেও, তা কার্যকর করতে পারেনি কোনও পক্ষই ৷ ৯০ মিনিটের খেলা শেষে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায় ৷ কিন্তু, সেখানেও কোনও গোল করতে পারেননি দুই দলের ফুটবলাররা ৷ মিনিটের খেলা শেষে অবশেষে পেনাল্টি শুটআউট হয় ৷ ইন্টার মিয়ামির হয়ে প্রথম শটে গোল করেন লিও মেসি ৷ ন্যাশভিলের প্রথম শটেও গোল আসে ৷ এর পর দ্বিতীয় শটেও গোল করে ইন্টার মিয়ামি ৷ তবে, ন্যাশভিলের দ্বিতীয় শট বাঁচিয়ে দেন ইন্টারের গোলকিপার ড্রেক কলেন্ডার ৷ চতুর্থ রাউন্ডের শুট আউট পর্যন্ত ইন্টার মিয়ামি ৪-৩ গোলে এগিয়ে ছিল ৷ কিন্তু, পঞ্চম রাউন্ডের শুটআউটে ইন্টারের প্লেয়ারের মারা শট বাঁচিয়ে দেন ন্যাশভিলের গোলকিপার এলিয়ট প্যানিকো ৷ এর পর শুট আউট একাদশ রাউন্ড পর্যন্ত গড়ায় ৷ ইন্টার মিয়ামির গোলকিপার নিজে দলের হয়ে ১০ নম্বর গোলটি করেন ৷ শেষে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে এলিয়ট প্যানিকোর শট বাঁচিয়ে ইন্টার মিয়ামির জয় নিশ্চিত করেন তিনি ৷ ম্যাচ শেষে ইন্টার মিয়ামির কোচ জেরার্ডো টাটা মার্তিনো বলেন, ‘‘একাধিক নতুন খেলোয়াড়দের নিয়ে একটা দল গঠন করেছিলাম ৷ কিন্তু, আমি খুবই খুশি যে, তাঁরা দ্রুত নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করেছেন ৷’’ তাঁর প্রাক্তন ক্লাব বার্সেলোনা থেকে মেসি, জর্ডি আলবা এবং সের্জিও বুস্কেটসকে ইন্টার মিয়ামিতে নিয়ে এসেছিলেন মার্তিনো ৷ তাঁরা পুরো দলের সঙ্গে যেভাবে বোঝাপড়া তৈরি করেছেন, তাতে খুশি ইন্টার মিয়ামির কোচ ৷”

error: Content is protected !!