```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ঝাড়খণ্ডের জামশেদপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট, জারি ১৪৪ ধারা

ঝাড়খণ্ডের জামশেদপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল প্রশাসন ৷ দুই গোষ্ঠীর মধ্যে হওয়া অশান্তি এবং পাথর ছোড়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে জামশেদপুর ৷ আর তারপরই প্রশাসনের তরফে হিংসাত্মক খবর ও পোস্টের আদানপ্রদান বন্ধ করতে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ রবিবার সকাল থেকে হঠাৎই শিল্পনগরী জামশেদপুরে অশান্তির আবহ তৈরি হয় ৷ রবিবার দুপক্ষের মধ্যে পাথর ছোড়া ও অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেমন্ত সোরেনের সরকার পুলিশ নামায় ৷ মূলত জামশেদপুরের কদম পুলিশ স্টেশন এলাকায় অশান্তি শুরু হয় ৷ সেখানে একাধিক সম্পত্তি নষ্ট করে অশান্তিতে জড়িয়ে পড়া লোকজন ৷ নিরাপত্তাবাহিনী মোতায়েন করার পাশাপাশি জামশেদপুরে ১৪৪ ধারা জারিও করে প্রশাসন ৷ জানা গিয়েছে সেখানে সকাল থেকে বাহিনীর রুটমার্চ চলছে ৷ পরিস্থিতির উপর নজর রেখে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ৷ পরবর্তী নির্দেশ আসা নাপর্যন্ত তা বজায় থাকবে ৷সরকারের তরফে দেওয়া তথ্য অনুযায়ী বিশাল সংখ্যায় ব়্যাপিড অ্যাকশন ফোর্সকে জামশেদপুর শহরে নামানো হয়েছে ৷ আর জামশেদপুরের এসএসপি প্রভাত কুমার জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ আর যাঁরা জমায়েত করছেন তাঁদের বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে ৷ পুলিশের পাশাপাশি ব়্যাফ মোতায়েন করা হয়েছে এলাকায় ৷ এমনকী কয়েকজনকে আটক করা হয়েছেও বলে জানিয়েছেন জামশেদপুরের পুলিশ সুপার ৷ জামশেদপুরে শান্তি ব্যবস্থা ফিরিয়ে আনতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার পূর্ব সিংভূম বিজয় যাদব ৷ পরিস্থিতি বিবেচনা করে শান্তি কমিটির মাধ্য়মে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছে প্রশাসন ৷ পাশাপাশি সরকারের অন্য দফতর এবং সংস্থাগুলি শান্তি ফেরাতে লাগাতার কাজ করে চলেছে ৷ সেই সঙ্গে সাধারণ মানুষকে গুজব ও ভুয়ো খবরে গুরুত্ব নাদেওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশের ওই উচ্চপদস্থ আধিকারিক ৷”

error: Content is protected !!