```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গগনযানের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ, নয়া নজির গড়ল ইসরো

চতুর্থ প্রচেষ্টায় সপ্তমীর সকালেই সফল উৎক্ষেপণ হল গগনযান মিশনের টেস্ট ভেহিকলের। নয়া নজির গড়ল ইসরো। মহাকাশে মানুষ পাঠানোর দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। প্রথমে ঠিক ছিল আজ সকাল ৮টার সময় গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে। কিন্তু শেষ মুহূর্তে সেই উৎক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়। সকাল ৮টার বদলে উৎক্ষেপণের সময় নির্দিষ্ট করা হয় সকাল ৮টা বেজে ৩০ মিনিট। কিন্তু শেষ মুহূর্তে সেই উৎক্ষেপণও স্থগিত করে দেওয়া হয়। নতুন সময় জানানো হয় সকাল ৮টা বেজে ৪৫ মিনিট। কিন্তু তখনও উৎক্ষেপণ করা যায়নি গগনযান। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ জানান, কিছু যান্ত্রিক ত্রুতির কারণে আপাতত স্থগিত করা হয়েছে উৎক্ষেপণ। শেষে সকাল ১০টায় টেস্ট ফ্লাইট উৎক্ষেপণের সময় নির্দিষ্ট করা হয়। পূর্ব নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পিছিয়ে সকাল ১০টায় সফল উৎক্ষেপণ হয় গগনযান মিশনের টেস্ট ভেহিকলের।

error: Content is protected !!