```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ঝাড়খণ্ড থেকে গ্রেফতার জঙ্গি-স্লিপার সেলের একাধিক সদস্য

নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আল কায়েদার স্লিপার সেল গ্রেফতার করল পুলিশ ৷ ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) সূত্রে খবর, ঝাড়খণ্ডের লোহারদাগা-সহ ১৪টি এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷ তাতে এই আল কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের স্লিপার সেল ধরা পড়েছে ৷ ঝাড়খণ্ড পুলিশের কাছে খবর ছিল, রাজ্যে আল কায়েদা জঙ্গির স্লিপার সেল এবং ১২ জন জঙ্গি রয়েছে ৷ তারপরই তৎপর হয় ঝাড়খণ্ড পুলিশ ৷ জঙ্গি দমন শাখা তল্লাশি অভিযান চালিয়ে ৭ জন জঙ্গিকে গ্রেফতার করে ৷ ঝাড়খণ্ডের রাঁচি, লোহারদাগা, গোড্ডা, হাজারিবাগ-সমেত ১৪টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালানো হয় ৷সূত্রের খবর, এই তল্লাশি অভিযানে জঙ্গিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে ঝাড়খণ্ডের এটিএস ৷ তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলি একে-৪৭-এর মতো ৷ কিন্তু সেগুলি যথার্থই একে-৪৭ কি না, তা নিশ্চিত জানা যায়নি ৷ঝাড়খণ্ডে আল কায়েদার একটি বড় নেটওয়ার্ক তৈরি হচ্ছে ৷ এই খবর পুলিশ ও গোয়েন্দা বিভাগের কাছে আসতেই পুলিশের উচ্চস্তরীয় আধিকারিকদের যৌথ দল বুধবার গভীর রাতে বৈঠক করে ৷ এরপরই ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড তল্লাশি অভিযান চালায় ৷ এরপর এই আল কায়েদার স্লিপার সেল গ্রেফতার করে, যা বড়সড়ো সাফল্য বলেই মনে করছে পুলিশ ৷ লোহারদাগার কুডু থানা এলাকায় তল্লাশি চালায় এটিএস ৷ এখান থেকে এক জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ ৷ তার কাছে দু’টি অস্ত্র পাওয়া গিয়েছে ৷ সাব-ডিভিশনাল পুলিশ আধিকারিক শ্রদ্ধা কেরকট্টা এই বিষয়টি নিশ্চিত করেছেন ৷ এসডিপিও জানিয়েছেন, এটিএস দল হেনজালা থেকে এক জঙ্গিকে গ্রেফতার করেছে ৷ এর বেশি কোনও তথ্য দিতে চায়নি পুলিশ ৷

error: Content is protected !!