```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভার মনোনয়ন জমা কপিল সিবালের

 এসপির নেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো, এ কথা শোনা যায় ৷ আজ উত্তর প্রদেশের লখনউতে প্রবীণ নেতা কপিল সিবাল রাজ্যসভার সাংসদ পদের জন্য নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ৷ বৃহস্পতিবার তাঁর সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ৷ প্রাক্তন প্রবীণ কংগ্রেস নেতা জানিয়েছেন, তিনি নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ পদে প্রার্থী হয়েছেন ৷ তবে তাঁকে সমর্থন করছে অখিলেশ যাদবের এসপি ৷ রাজ্যসভায় উত্তরপ্রদেশের জন্য ১১টি সাংসদ আসন বরাদ্দ ৷ আজ থেকে রাজ্যসভায় সাংসদ নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়া শুরু হল ৷ কপিল সিবাল কংগ্রেসের জি-২৩ গ্রুপের সদস্য ছিলেন ৷ তবে তিনি দল ছেড়েছেন ৷ নিজে মুখে সাংবাদিকদের প্রবীণ আইনজীবী তথা নেতা বললেন, “আমি ১৬ মে কংগ্রেসের সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি ৷ তাই এখন আর প্রবীণ কংগ্রেস নেতা নই ৷” কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে জুলাই মাসে ৷ নির্দল প্রার্থী প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিবাল বলেন, “আমি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি ৷ আমি সব সময় দেশের একজন স্বাধীন বক্তা হতে চেয়েছি ৷ বিরোধী দলে থাকার সময় আমরা মোদি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জোট তৈরির চেষ্টা করেছিলাম ৷”

error: Content is protected !!