
শহরে ফের বেপরোয়া লরি ধাক্কায় যুবতীর মৃত
শুক্রবার শহরের ঘুম ভেঙেছিল মন ভেঙে দেওয়া খবরে। বেহালার বড়িশায় লরির ধাক্কায় প্রাণ যায় ছোট্ট এক স্কুল পড়ুয়ার। সেই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে বেহালার একাংশ। তার ২৪ ঘণ্টা পেরতো না পেরতেই কলকাতা শহরে ফের এক পথ দুর্ঘটনা। ঘটনাস্থল দ্বিতীয় বিদ্যাসাগর সেতু। স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হল এক যুবতীর। গতকাল, শুক্রবার রাতে হেস্টিংস মোড় ক্রস করে হাওড়া যাওয়ার জন্য বিদ্যাসাগর সেতুতে উঠছিলেন সুনন্দা দাস (২৮) নামের ওই যুবতী। সেখানেই তাঁকে চাপা দেয় একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। লরির চালক পলাতক। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিস। মৃতার বাড়ি হাওড়ার নেতাজি সুভাষ বোস রোড এলাকায়।

