
হাওড়া-বর্ধমান লাইনে রবিবার ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন
হাওড়া-বর্ধমান লাইনে রবিবার ফের একগুচ্ছ ট্রেন বাতিল থাকছে । হাওড়া-বর্ধমান মেইন ও হাওড়া-বর্ধমান কর্ড উভয় লাইনেই বেশ কিছু ট্রেন বাতিল থাকছে। পাশাপাশি হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, কাটোয়া-আজিমগঞ্জ, খানা-গুমানি শাখাতেও বাতিল থাকছে একাধিক ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে ওভারহেডে বিদ্যুতের কাজ, ট্র্যাক মেরামতি-সহ একাধিক কারণে এই ট্রেনগুলি রবিবার বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রবিবার ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা থেকে যাচ্ছে।
কোন কোন ট্রেন বাতিল থাকছে–
হাওড়া থেকে– 36033, 36825, 36827, 37827, 37231, 37233, 37235, 37611, 37237, 37239, 37915
বর্ধমান থেকে– 36840, 36842, 37836, 03519
চন্দনপুর থেকে– 36034
আসানসোল থেকে– 03518
ব্যান্ডেল থেকে–37749, 37536, 37538, 37242, 37244, 37246, 37248, 37252
কটোয়া থেকে– 37748, 37924, 03095, 03097
আজিমগঞ্জ থেকে– 03096, 03098
নৈহাটি থেকে– 37535, 37537
পাণ্ডুয়া থেকে– 37612
কোন কোন ট্রেন নিয়ন্ত্রণ করা হবে –
12304 ডাউন আসানসোল ডিভিশনে ১ ঘণ্টার জন্য নিয়ন্ত্রিত হবে
13016 ডাউন আসানসোল ডিভিশনে ১ ঘণ্টার জন্য নিয়ন্ত্রিত হবে
03112 ডাউন আসানসোল ডিভিশনে ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে
13053 আপ যাত্রাপথে ১ ঘণ্টার জন্য নিয়ন্ত্রিত হবে
12509 আপ যাত্রাপথে ১ ঘণ্টার জন্য নিয়ন্ত্রিত হবে
13015 আপ যাত্রাপথে ২ ঘণ্টার জন্য নিয়ন্ত্রিত হবে

