```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুকুল রায়কে গ্রেফতারের দাবিতে টুইট কুণাল ঘোষের

মুকুল রায়কে গ্রেফতার করতে হবে ৷ টুইটারে সরব হলেন কুণাল ঘোষ ৷ শুক্রবার সন্ধ্যায় দলেরই নেতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এই মুখপাত্রের টুইট ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ৷  সকলেই জানতে চাইছেন যে, কেন মুকুল রায়ের গ্রেফতারির দাবিতে সরব হলেন কুণাল ঘোষ ? এই প্রশ্নের উত্তর রয়েছে কুণালের টুইটেই ৷ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক টুইটারে লিখেছেন, ‘‘সারদা ও নারদ মামলায় সিবিআই ও ইডির উচিত মুকুল রায়কে গ্রেফতার করা ৷ আমি তাদের চিঠি পাঠিয়ে আবেদন করেছি যে, তাঁর (মুকুল রায়) সঙ্গে আমাকে যেন মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তিনি একজন প্রভাবশালী ষড়যন্ত্রী ৷ তিনি ব্যক্তিগত সুরক্ষার জন্য একাধিক রাজনৈতিক দলকে ব্যবহার করেছেন ৷ মুকুল রায়কে ছাড়া উচিত নয় ৷’’ মুকুল রায় এখন তৃণমূলে ৷ কিন্তু খাতায় কলমে তিনি বিজেপির বিধায়ক ৷ তবে শুক্রবারই পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলা খারিজ করে দিয়েছেন ৷ মুকুলকে বিজেপির বিধায়ক হিসেবেই ঘোষণা করেছেন ৷ঠিক তার কিছুক্ষণ পরই মুকুল রায়কে নিয়ে কুণালের এই টুইটকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ 

error: Content is protected !!