```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত দীপকের জামিনের বিরোধিতায় লালবাজার, হাইকোর্টের দ্বারস্থ

পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথা সামনে আসছে। তাই সেই জালিয়াতি কাণ্ডের তদন্তে তৎপর লালবাজার। এবার অভিযুক্ত দীপক মণ্ডলের জামিনের বিরোধিতা জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করতে চলেছে লালবাজার। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গত ১৪ ডিসেম্বর কলকাতা পুলিসের হাতেই গ্রেপ্তার হন অস্থায়ী ডাক কর্মী দীপক মণ্ডল। যদিও গত সোমবার শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করে আলিপুর আদালত। এবার নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কলকাতা পুলিসের তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, গ্রেপ্তার হওয়ার পর বয়ানে দীপক পুলিসকে জানিয়েছে সমরেশের হাতে পাসপোর্ট ডেলিভারি করার জন্য ৩ হাজার টাকা করে পেয়েছেন তিনি। সেই সমস্ত তথ্য প্রমাণকে হাতিয়ার করেই উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে লালবাজার। পুলিসের দাবি, অভিযুক্ত দীপকের কাছ থেকে পাসপোর্ট কাণ্ডে আরও অনেক তথ্য পাওয়া যেতে পারে। যা তদন্তে কাজে লাগতে পারে। তাই তার জামিনের বিরোধিতা করতে চলেছে লালবাজার।

error: Content is protected !!