```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পঞ্চায়েত ভোটের জন্য আগামী ৬ থেকে ৮ জুলাই বন্ধ থাকবে মদের দোকান

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ । পঞ্চায়েত নির্বাচনের কারণে এবার সারা রাজ্যে বন্ধ মদের দোকান । রাজ্যে নির্বাচনী প্রচার শেষ হচ্ছে আগামী ৬ জুলাই বিকেল ৫টায় । ওইদিন বিকেল ৫টা থেকেই রাজ্যের যেখানে যেখানে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, সেখানে মদ বিক্রি করা যাবে না । নির্বাচনের সাধারণ নিয়ম অনুসারে ভোটের 48 ঘণ্টা আগে থেকে বন্ধ হয়ে যায় মদ কেনা-বেচা । মূলত, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন । সেই মতো এবারও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৬ তারিখ বিকেল থেকে ৫টা থেকে ৮ তারিখ বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের যেখানে যেখানে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সেখানে সেখানে বন্ধ থাকবে মদের দোকান । এখানেই শেষ নয়, যদি কোথাও নির্বাচনের দিন গন্ডগোলের কারণে পুনর্নির্বাচন ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন, সেক্ষেত্রে সেই অঞ্চলগুলিতে ওই নির্বাচন না হওয়া পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে । একইভাবে ভোটের ফলাফল ঘোষণার সময়ও এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে ।যদিও কলকাতা তথা শহুরে মানুষদের জন্য এই সিদ্ধান্তে অসুবিধার মধ্যে পড়ার কথা নয় । কারণ, সেখানে পঞ্চায়েত নির্বাচন নেই । তাই সেখানে এই সময়সীমার মধ্যে খোলা থাকবে মদের দোকান ৷ কিন্তু এমন অনেক পর্যটন ক্ষেত্রে রয়েছে, যা পঞ্চায়েত এলাকার মধ্যেই রয়েছে । এমন সব জায়গার ক্ষেত্রেও মদের দোকান বন্ধ করে রাখার সিদ্ধান্ত বলবৎ হবে ওই সব পর্যটন ক্ষেত্রগুলির জন্য, এমনটাই জানা গিয়েছে প্রশাসনের তরফে ৷

error: Content is protected !!