```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শনি ও রবিবার শিয়ালদা শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন

শিয়ালদা স্টেশনে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী শনিবার এবং রবিবার শিয়ালদা শাখায় বাতিল করা হল একগুচ্ছ ট্রেন। ট্রেন বাতিলের ফলে আবার দুর্ভোগে পড়তে চলেছেন যাত্রীরা। কোন কোন ট্রেন বাতিল থাকবে জেনে নিন সবিস্তার। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা স্টেশনে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। আর সেই কারণে শনিবার রাত ১০ টা ২০ মিনিট থেকে রবিবার সকাল ৮ টা ২০ মিনিট পর্যন্ত ট্র্যাফিক ব্লক থাকবে। এই ১০ ঘন্টা সময়পর্বে শিয়ালদা নর্থ লাইনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতল করা হয়েছে। পাশাপাশি একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। শনিবার যে লোকাল ট্রেনগুলি বাতিল থাকবে সেগুলি হল, শিয়ালদা-নৈহাটি লোকাল: আপ ৩১৪৪৫ এবং ডাউন ৩১৪৪৬। শিয়ালদা-বনগাঁ: আপ ৩৩৮৫৯ এবং ডাউন ৩৩৮৫৮। শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন: আপ ৩১৮৩৭। রবিবার যে লোকাল ট্রেনগুলি বাতিল থাকবে, সেগুলি হল শিয়ালদা-বনগাঁ লোকাল: আপ ৩৩৮১১, আপ ৩৩৮১৭, ডাউন ৩৩৮১৬ এবং ডাউন ৩৩৮২৯। শিয়ালদা-হাবড়া লোকাল: আপ ৩৩৬৫১, আপ ৩৩৬৫৩, ডাউন ৩৩৬৫২ এবং ডাউন ৩৩৬৫৪। শিয়ালদা-ডানকুনি লোকাল: আপ ৩২২১৩, আপ ৩২২১৭, ডাউন ৩২২১৪ এবং ডাউন ৩২২১৮।শিয়ালদা-রানাঘাট লোকাল: আপ ৩১৬১১, আপ ৩১৬১৫, আপ ৩১৬১৭, ডাউন ৩১৬১২, ডাউন ৩১৬১৬ এবং ডাউন ৩১৬২২। শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল: আপ ৩১৩১৩, আপ ৩১৩১৭, ডাউন ৩১৩১৬ এবং ডাউন ৩১৩১৮।শিয়ালদা-দত্তপুকুর লোকাল: আপ ৩৩৬১৩ এবং ডাউন ৩৩৬১৮। শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল: ডাউন ৩১৮১৪।শিয়ালদা-হাসনাবাদ লোকাল: আপ ৩৩৫১৩ এবং ডাউন ৩৩৫১৪। শিয়ালদা-ব্যারাকপুর লোকাল: আপ ৩১২১৩, আপ ৩১২২১, ডাউন ৩১২১৪এবং ডাউন ৩১২২২। শিয়ালদা- নৈহাটি লোকাল: আপ ৩১৪১৫ এবং ডাউন ৩১৪২০। শিয়ালদা- শান্তিপুর লোকাল: আপ ৩১৫১৫ এবং ডাউন ৩১৫১৬। শিয়ালদা- গেদে লোকাল: আপ ৩১৯১৩ এবং ডাউন ৩১৯১৪।

error: Content is protected !!