```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রানাঘাট-শিয়ালদহ লোকাল পুনরায় চালু করার দাবিতে যাত্রীদের বিক্ষোভ

পুনরায় রানাঘাট-শিয়ালদহ লোকাল ট্রেন চালু করার দাবি নিয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে ট্রেন অবরোধ করল যাত্রীরা। নদিয়ার রানাঘাট রেলস্টেশনের ঘটনা । জানা গিয়েছে, করোনার প্রকোপ শুরু হওয়ার আগে রানাঘাট স্টেশন থেকে সকাল ৮:৩৫ নাগাদ রানাঘাট-শিয়ালদহ ট্রেন ছাড়ত । পরে করোনার কারণে ট্রেনটি বাতিল করে দেওয়া হয় । যাত্রীদের দাবি, করোনা সংক্রমণ অনেকটা কমে লোকাল ট্রেনের টাকা গড়লেও আটটা পঁয়ত্রিশের ওই ট্রেনটি আর চালু করা হয়নি। বারবার স্টেশন ম্যানেজার থেকে শুরু করে রেল কর্তৃপক্ষকে জানিয়েছেন তাঁরা । যাত্রীদের দাবি, ওই ট্রেনটিতে রানাঘাট এলাকার প্রচুর ব্যবসায়ীরা যাতায়াত করতেন । বর্তমানে তাঁদের সমস্যায় পড়তে হয় । ট্রেনটি চালু করার দাবি নিয়ে বুধবার রানাঘাট স্টেশন ম্যানেজারের কাছে গেলে তিনি যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ । এরপরেই যাত্রীরা উত্তেজিত হয়ে ট্রেন অবরোধ করেন । প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর রেল পুলিশ এবং জিআরপিএফের তত্ত্বাবধানে অবরোধ তুলে নেন তাঁরা । অবরোধকারীদের দাবি, আগামী দিনে ওই ট্রেনটি চালু না করা হলে পুনরায় তাঁরা আন্দোলনে নামবেন ।

error: Content is protected !!