```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ওভারহেডের তার ছিঁড়ে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যাহত

ওভারহেড তার ছিঁড়ে পড়ায় শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটল। শনিবার সকালে বালিগঞ্জ স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে যায়। ফলে আধ ঘণ্টারও বেশি সময় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। জানা গেছে এদিন সকালে বালিগঞ্জ স্টেশনের মালগাড়ি যাতায়াত করার লাইনের ওভারহেডের তার ছিঁড়ে যায়। সেই তার ঠিক করতে বাকি লাইনগুলোরও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে সমস্ত ট্রেন দাঁড়িয়ে পড়ে। সকাল ৮.৫০ মিনিট নাগাদ বজবজ, সোনারপুর, ক্যানিং সহ শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দ্রুততার সঙ্গে কাজ চলার পর সকাল সাড়ে ৯টা নাগাদ ফের ট্রেন চলাচল শুরু হয়। সাত সকালে এই ঘটনায় হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা। যদিও ট্রেন অত্যন্ত ধীর গতিতে চলায় যাত্রীরা বিক্ষোভ দেখান। 

error: Content is protected !!