```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বেলেঘাটার লোহার ছাঁটের কারখানায় ভয়াবহ আগুন

বেলেঘাটাযর লোহার ছাঁটের কারখানায় আগুন। শনিবার সকালে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় বেশ বেগ পেতে হয়। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, এদিন কামারহাটির জুটমিলে বিধ্বংসী আগুন লাগে। সকাল সাড়ে ৮টা নাগাদ আগুন লাগে জুটমিলের ফিনিশিং বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। দুটি ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। কিভাবে আগুন লাগল তাও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।

error: Content is protected !!